
নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বাসাইল উপজেলার ‘আদাজান উত্তরপাড়া সুপার ক্লাব-এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৭ মে) আদাজান উত্তরপাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, বিলপাড়া ও কোদালিয়া পাড়ার কর্মহীন ১০০ টি পরিবারের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ।

ঈদ উপহার সামগ্রী হিসেবে ১ কেজি কালিজিরার চাউল, ১ কেজি চিনি, একটি সেমাইয়ের প্যাকেট, গুড়া দুধ, আধা কেজি তৈল ও সাবান দেওয়া হয়।
…বাসাইলসংবাদ/ ১৭ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




