
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ৮ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। বুধবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক সংলগ্ন টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া হাট বাইপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীরা হলো, টাঙ্গাইল পৌরসভার পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে আসাদুজ্জামান বাইতুল ওরফে সাদ্দাম (৪৭) ও দেওলা এলাকার মৃত জাহিদ হোসেনের ছেলে মো: আমনিুল ইসলাম আমিন (২৭)।

টাঙ্গাইল র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি-৩) এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাত জানান, বিকেলে গোপন সংবাদের ভিক্তিতে র্যাবের একটি দল করটিয়া হাট বাইপাস এলাকায় অভিযান চালায়। এসময় ৮ গ্রাম হেরোইন সহ দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড ও নগদ ১৭৮০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দির্ঘদিন ঘরে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সেবিদের কাছে মাদক সরবরাহ করে আসছিলো। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
…বাসাইলসংবাদ/ ৩০ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




