
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রাঘাতে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের শাহদারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের বাসিন্দা খালিদুল ইসলাম (৩০) ও তার মেয়ে খাদিজা আক্তার (১০)।
জানা গেছে, খালিদুল ইসলাম তার স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে বেড়াতে যান। দুপুরে সেখান থেকে তারা ব্যাটারিচালিত অটোরিকশাযোগে পাশের মেরুয়াঘোনা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে রওনা দেন। তারা ঘটনাস্থলে পৌছালে থেকে নামার সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। এসময় অটোরিকশা থেকে নামার সময় বজ্রাঘাতে খালিদুল ইসলাম ও তার মেয়ে গুরুতর আহন হয়। তাদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেয়ে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুুজনকেই মৃৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, হাসপাতালে তাদের মৃত অবস্থায় নিয়ে আসা হয়। বাবা ও মেয়ের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাখাওয়াত এতথ্যটি নিশ্চিত করে বলেন, ‘আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুরো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বাসাইলসংবাদ, ০৫ জুন, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




