
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এশিয়াটিক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ মনা বাসাইল উপজেলার কাউলজানী বোর্ড বাজারে গণসংযোগ করেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে তিনি কাউলজানী বোর্ড বাজারের বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ভোটারদের কাছে বিএনপির জন্য ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

এসময় তার অনুসারী বিভিন্ন পর্যায়ের লোকজন সঙ্গে ছিলেন।
বাসাইলসংবাদ, ২৪ অক্টোবর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






