
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান মেলা ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিজ্ঞান মেলায় বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের ১৫টি স্টল বসানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সমাপনী দিনে উপজেলা পরিষদ হলরুমে কুইজ প্রতিযোগীতা ও মেলায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক।
বাসাইলসংবাদ, ৩০ জানুয়ারি, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




