
নিজস্ব প্রতিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে বিক্রয়ের উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ৮ ফার্মেসীর মালিককে সাড়ে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর । অভিযানে বিভিন্ন ফার্মেসীতে ফিজিশিয়ান’স স্যাম্পল, অনুমোদহীণ, মেয়াদোত্তীর্ণ, জনস্বাস্থ্য হানিকর ঔষধ পাওয়া যায়। এছাড়া কিছু ফার্মেসীর লাইসেন্স যথাযথ নয়। এ সমস্ত অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ দোকানীকে ১০ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় বাজারে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম দেখে অধিকাংশ ঔষধ বিক্রেতা দোকান বন্ধ করে পালিয়ে যায়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর বলেন, আপনারা সচেতন হয়ে সততার সঙ্গে আপনাদের ব্যবসা পরিচালনা করুন এবং ভোক্তাদের অধিকার রক্ষা করুন। মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে না রেখে তা যথাযথভাবে ধ্বংস করুন।’
এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা. নার্গিস আক্তার, নাগরপুর থানার এএসআই মো. জহিরুল আলমসহ ঔষধ প্রশাসন টাঙ্গাইল ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।
বাসাইলসংবাদ/ ০৮ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




