
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে জাতীয় পার্টির প্রার্থী কাজী আশরাফ সিদ্দিকীর লাঙ্গল মার্কা ব্যাপক সাড়া জমিয়েছে। লাঙ্গল মার্কার প্রার্থীকে বিজয়ী করতে ইতোমধ্যেই এক ঝাঁক তরুণ ভোটার নির্বাচনী মাঠে ব্যাপকভাবে কাজ করছে। ভোট প্রার্থনায় প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাসাইল উপজেলা জাতীয় পার্টির আয়োজনে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে নারী ভোটারদের নিয়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাঙ্গল মার্কার প্রার্থী কাজী আশরাফ সিদ্দিকী।
আশরাফ সিদ্দিকী বলেন, মহাজোটে জাতীয় পার্টি ছিল বলেই এ দেশের রেকর্ড পরিমাণ উন্নয়ন হয়েছে। জনগণই আমার শক্তি, আমার সাহস এবং উৎসাহ। আমি সাধারণ জনগণের উৎসাহে নির্বাচনে এগিয়ে যাচ্ছি। এ আসনে সাধারণ ভোটাররা আগামী ৩০ ডিসেম্বর লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মাস্টার, সখীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
বাসাইলসংবাদ/একে




