
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮:

ঘাটাইল : বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন টাঙ্গাইলের ঘাটাইলে কর্মরত সাংবাদিকরা।
আনন্দ টিভি পরিবারের আয়োজনে ও ঘাটাইল প্রেসক্লাবের সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩০ আগস্ট) বেলা ১১ টায় ঘাটাইল উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি আতা খন্দকার, সাধারণ সম্পাদক রবিউল আলম বাদল, সিনিয়র সহ সভাপতি উত্তম কুমার আর্য্য, সহ- সভাপতি এস.কে সরকার, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামলীগ নেতা হায়দার আলী হীরা, নির্বাহী সদস্য মিজানুুর রহমান আকন্দ, আনন্দ টিভির গোপালপুর প্রতিনিধি সোহেল রানা, আনন্দ টিভির ঘাটাইল প্রতিনিধি ও ঘাটাইল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একে




