
লেখা: ডালিয়া পারভীন

সস্তা প্রেমের পস্তা নাটিকা নাই বা করলে অভিনয়ের কপোলাস্থি নাই বা ভেজালে। ভেজালে ভেজালে না চলে একটু শোধরাও,ভালো লাগবে। হালকা লাগবে নিজেকে। বেরিয়ে এসো মুখোশের ডিঙি নৌকা ছেড়ে, ঝড় উঠতে কতক্ষণ!! তলিয়ে যাবে অতলে। হারিয়ে যাবে অদূরে।
সময়ের প্রতি কড়ি বুঝে নিবে কালের বর্ণমালা। ঠিক হও,ঠিক করো বেহিসাবি অ,আ,ক,খ। হয়তো বাঁচতে পারো ছাড় পেতে পারো কিছুটা। বিবেকের কড়িকাঠে জঞ্জালে না ভরে পুড়িয়ে ফেলো সংগোপনে, অন্তত মুখোশ ছেড়ে মুখ আনো। কিছুটা বাঁচো বেবাক নাটকে আর চিত্রকল্প এঁকোনা, কী লাভ!! শুধুই ক্ষতির পসরা।
এক পাশ ঢুকাবে অন্য পাশ ক্ষয়ে যাবে। শূন্যে মেলাবে বৈকুণ্ঠের কাথা। তার থেকে সেই ভালো সময়ের কাছে সময়কে ছাড়া। অসময়ে নয়,সময়ের দাবিতেই বিবেকের দাবি খোলা।
প্রিয় পাঠক, আপনিও “গল্প ও কবিতা” পাতায় আপনার লেখা পাঠাতে পারেন। লেখা পাঠাতে যোগাযোগ করুন-০১৭৪৯ ৮০৯০০৩