
বাসাইল সংবাদ : রোববার, ২৫ জুন, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর উত্তর ছনকাপাড়া সেবা সংঘের উদ্যোগে গত ২৪ জুন সকালে ১১০জন দুস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আরিফুল ইসলাম, জয়নাল আবেদিন, সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান খোকন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, কাঞ্চনপুর বিএ ফাজিল মাদ্রাসার প্রভাষক আব্দুল্লা হেল বাকী, হাজী আব্দুল ছাত্তার মাস্টার প্রমুখ। ওইদিনই সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন



