
বাসাইল সংবাদ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে প্রচার কার্যক্রম বাস্তবায়ন উপলক্ষ্যে জেলা তথ্য অফিসের উদ্যোগে বাসাইলের সংবাদকর্মীদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিকুর রহমান পলাশ, সহ-সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক এমকে ভূইয়া সোহেল, সহ-সম্পাদক খায়রুল ইসলাম তালহা, কোষাধ্যক্ষ মোঃ রুবেল মিয়া, প্রচার সম্পাদক এনায়েত করিম বিজয়, কার্যকরি সদস্য মোঃ মাসুদ রানা প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




