
বাসাইল সংবাদ: শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তারের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল সাদিয়া আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রী।
জানা জায়, ৩১ মার্চ (শুক্রবার) উপজেলার মটরা গ্রামের বাবুল খানের মেয়ে সাদিয়া আক্তারের সাথে দেলদোয়ার উপজেলার পাছ এলাশিন গ্রামের মৃত লাল মিয়ার ছেলে
কলেজ শিক্ষক মোঃ মিন্টু মিয়ার বিয়ের দিন ধার্য ছিল।
খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তার বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করে এবং বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে মেয়ের বাবাকে ১ হাজার টাকা জরিমানা ও প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেয়া হয়। সাদিয়া আক্তার উপজেলার লৌহজংগ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




