
বাসাইল সংবাদ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি ২য় পর্যায় প্রকল্পের আওতায় রিপার ( ধান কাটার যন্ত্র) ও পাওয়ার টিলার চালিত বেড প্লান্টার (গমের বীজ বপণ যন্ত্র) প্রদর্শনীর মাধ্যমে কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার(২৪ নভেম্বর) বিকেলে বাসাইল পৌর শহরের কলেজ পাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যার কাজী শহীদুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আজহারুল ইসলাম সিদ্দিকী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফারুক।
বাসাইল সংবাদ/একে




