
বাসাইল সংবাদ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
“শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে কমিউনিটি ক্লিনিকের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র্যালীটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেফালী খাতুন, আরএমও ডা. ইব্রাহীম, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক জাহিদুল ইসলাম ভুইয়া, সিএইচসিপি আসাদ মাহমুদ, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। র্যালীতে সূর্যের হাসি ক্লিনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




