
বাসাইল সংবাদ: রোববার, ২৪ডিসেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিয়ে সংক্রান্ত অধিকার ও আইন বিষয়ক সচেতনতামূলক মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলীসাদী লাইলী বেগম উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

স্টল পরিদর্শন করছেন অতিথিবৃন্দ
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের সভাপতি এডভোকেট আব্দুল বাকী মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কেএম আব্দুস সালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম, ব্লাস্ট’র কো-অর্ডিনেটর এডভোকেট খন্দকার আমিনা রহমান, এডমিন অফিসার রাশেদ খান মেনন রাসেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এডভোকেট এমদাদুল হক খান।

বিতর্ক প্রতিযোগিতা করছেন লাইলী বেগম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বাথুলীসাদী লাইলী বেগম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “আইন নয়, সামাজিক সচেতনতাই পারে বাল্যবিবাহ বন্ধ করতে”এ বিষয় বস্তুর উপর বিতর্ক প্রতিযোগিতা এবং “শারীরিক ও মানসিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা প্রয়োজন” এ বিষয়ে নির্ধারিত বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও মেলায় বাল্য বিয়ের উপর রচিত নাটিকা ও মাহবুব বয়াতির বাউল সঙ্গীত পরিবেশন করেন। মেলায় আইন সহায়তা সংশ্লিষ্ট ৬টি স্টল অংশ নেন। মেলায় ছিল এলাকার সাধারন মানুষের উপচেপড়া ভীর।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




